উত্তুরে হাওয়ার সাথে জেলায় জেলায় শীতের তাণ্ডব

winter and bengal 3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাঘের শুরু থেকেই শীত জেলায় জেলায় কাঁপুনি ধরিয়ে চলেছে।পাশাপাশি উত্তুরে হাওয়া বইছে। সকালের দিকে রয়েছে ঘন কুয়াশা। প্রায় দুপুরের দিকে পরিষ্কার আকাশ। আবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। অন্যদিকে দু-একটি জেলায় অত্যন্ত শীতল দিনের সম্ভাবনা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তুরে হওয়ায় জেরে ফের পারদ নামবে। ৪ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। জমিয়ে শীতের সম্ভাবনা রাজ্যে। এরপর ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

কলকাতায় সকালে অল্প বিস্তর কুয়াশা। পরের দিকে মেঘমুক্ত আকাশ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১-৯৮ শতাংশ। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে।
কুয়াশা থাকবে রাজধানী দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ ও বিহারে। ঘন কুয়াশার সতর্কবার্তাও রয়েছে। আজ রাত থেকে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় ফের পারদ নিম্নমুখী হবে। উত্তর-পশ্চিম ভারতের পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি রাজস্থান ও উত্তরপ্রদেশে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *