Dhoni-1Others Sports 

আইপিএলে ১০০ ক্যাচ ধরার কৃতিত্ব ধোনির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি ব্যাটে রান না পেলেও আইপিএল-এ রীতিমতো নজির গড়লেন। সূত্রের খবর, উইকেটকিপার হিসেবে আইপিএলে ১০০ ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন। উল্লেখ্য, এর আগে দীনেশ কার্তিক এই রেকর্ডের অধিকারী ছিলেন। সূত্রের আরও খবর, লোকেশ রাহুলের ক্যাচ ধরে উইকেটরক্ষক হিসেবে ক্যাচের সেঞ্চুরি করলেন মাহি। এই আইপিএলে ধোনি ও তাঁর টিমকে নিয়ে সমালোচনা চলছে। ধোনি নিজেও সেরা ফর্মে নেই। কিপার হিসেবে ১০০ ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করে ফেললেন তিনি। আইপিএলে ৩৯টি স্টাম্পিংও করেছেন।

Related posts

Leave a Comment