বায়োপিক পরিচালনায় মহেশ মঞ্জরেকর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বায়োপিক পরিচালনায় মহেশ মঞ্জরেকর। বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক ‘স্বতন্ত্রবীর সাভারকর’ পরিচালনা করবেন তিনি। উল্লেখ করা যায়, সাভারকরের ১৩৮-তম জন্মদিবসে ছবিটির ঘোষণা করেন প্রযোজক সন্দীপ সিংহ ও অমিত বি ওয়াধওয়ানি। এক্ষেত্রে আরও জানা যায়, দেশের স্বাধীনতা সংগ্রামে সাভারকরের ভূমিকা ও তাঁর জীবনবোধই তুলে ধরা হবে এই ছবিতে। জানা যায়, শ্যুটিং হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মুম্বই ও লন্ডনে। এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন ঋষি বর্মণ ও মহেশ মঞ্জরেকর।

