জুভেন্টাসে পিরলোর বদলে অ্যালেগ্রি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দ্রেয়া পিরলোকে। জুভেন্টাস সূত্রে এ খবর জানানো হয়েছে বিবৃতির মাধ্যমে। আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। উল্লেখ্য, মূলত তাঁরই সময়ে ২০১৪-২০১৯ সালের মধ্যে জুভেন্টাস জয়ী হয়েছে ৫ বার সেরি আ, ৪ বার কোপা ইটালিয়া। দু-বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে দল।

