Adhir Ranjan ChowdhuryOthers 

সব রাজ্যে মুর্শিদাবাদের শ্রমিকরা রয়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের ডেটা-ব্যাঙ্ক জরুরি। শ্রমিকদের ভিন রাজ্যে যাওয়া আটকাতে কোনও পরিকল্পনা করা হয়নি। এমনই অভিযোগ মন্ত্রী জাকির হোসেনের। এক্ষেত্রে তাঁর মন্তব্য, মুর্শিদাবাদ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আঁতুড়ঘর। এই শ্রমিকদের নিয়ে সিপিএম রাজনীতি করেছে, তাঁদের ব্যাপারে কোনও নির্দিষ্ট পরিকল্পনা করেনি। অন্যদিকে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরি জানিয়েছেন, লকডাউনের জেরে এত মানুষের ফোন পেয়েছি যে বলার নয়। লাক্ষাদ্বীপ ও আন্দামান বাদে সব রাজ্যে মুর্শিদাবাদের শ্রমিকরা রয়েছে। এই সময় তাঁর উপলব্ধি, এই প্রথম বুঝলাম, আমি ক্ষুধার্ত জেলার জনপ্রতিনিধি। অথচ এই সব শ্রমিকের তথ্য জেলা প্রশাসনের কাছে নেই। বড় কোনও ঘটনা হলেই পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করার কথা মনে পড়ে প্রশাসনের। যেমন পড়েছিল ২০১৩ সালে। মুম্বইয়ে বাড়ি ভেঙে সেই সময় মৃত্যু হয়েছিল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের ১১ জনের। ওই সময় পর্যটনমন্ত্রী ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। দেহ আনা থেকে শুরু করে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো সব করেছিলেন তিনি।

Related posts

Leave a Comment