ভিডিও কলিং পরিষেবার উন্নতিতে হোয়াটসঅ্যাপ

Video Colling

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রুপ ভিডিও কলে সংখ্যা বৃদ্ধির পথে হোয়াটসঅ্যাপ। লকডাউনে ঘরবন্দি দেশবাসী। এই সময় দূরকে নিকটে এনে দিচ্ছে ভিডিও কলিং অ্যাপ প্ল্যাটফর্মগুলি। সূত্রের খবর, স্কাইপ, গুগল ডুও, হোয়াটসঅ্যাপ ও ইমো-র মতো পুরনোদের সরিয়ে জুম ক্লাউড মিটিংস, মাইক্রোসফট টিমস-সিসকোওয়েব এক্স-গোটুমিটিং-এর মতো অধুনা অখ্যাত প্রতিদ্বন্দ্বীর নাম ছড়িয়ে পড়েছে। যাদের সাহায্যে একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে থাকা অসংখ্য মানুষকে বেঁধে ফেলা যাচ্ছে এক স্ক্রিনের গণ্ডিতে। জমি না ছাড়তে নিজেদের প্ল্যাটফর্মের ভিডিও কলিং পরিষেবায় উন্নতি আনতে চলেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং পরিষেবা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের আপডেট সম্পর্কে খবর রাখা ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর পক্ষে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ ভিডিও কলিংয়ে এতদিন অংশ নিতে পারা গ্রাহকের সংখ্যা বাড়ানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *