মাউন্ট এভারেস্ট আরোহণে নতুন রেকর্ড

Mount Everest-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণে তৈরি হয়েছে নতুন রেকর্ড। এটি গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও হংকংয়ের দুই পর্বতারোহী। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযাত্রী আর্থার মিউর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ পা দিয়েছেন। যা ৮,৮৪৮.৮৬ মিটার। ৭৫ বছর বয়সী আর্থার এভারেস্ট অভিযানের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের পর্বতারোহী।

পাশাপাশি হংকংয়ের ৪৫ বছর বয়সী মহিলা অভিযাত্রী সাং ইন-হুং ২৬ ঘন্টারও কম সময়ে এভারেস্ট শৃঙ্গে উঠে নজির গড়েছেন। বিশ্বে এটিও একটি রেকর্ড। বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে সবচেয়ে কম সময়ে শৃঙ্গে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে প্রথম মহিলা হলেন তিনিই। উল্লেখ করা যায়, সাধারণত বিভিন্ন ক্যাম্পে কয়েকদিন অবস্থান করে ধীরে ধীরে শৃঙ্গে পৌঁছতে থাকেন অভিযাত্রীরা। হংকংয়ের অভিযাত্রী সাং সেই পথে যায়নি।

সূত্রের আরও খবর, ওই সংস্থার পক্ষ থেকে অভিযাত্রী দলের নেতা গ্যারেট ম্যাডিসন বেস ক্যাম্প থেকে বলা হয়েছে, আর্থার হলেন সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী। প্রসঙ্গত, ২০০৯ সালে ৬৭ বছর বয়সে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন বিল বার্ক নামে এক মার্কিন। আবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গের দিকে রওনা হয়েছিলেন সাং ইন-হুং। চূড়ায় পৌঁছে যান স্থানীয় সময় দুপুর ৩টে ১০ মিনিটে।

বেস ক্যাম্প থেকে ফেরা নেপাল সরকারের আধিকারিক জ্ঞানেন্দ্র শেরপা এই তথ্য জানিয়েছেন। এক্ষেত্রে আরও জানা যায়, এর আগে নেপালের মহিলা পর্বতারোহী ফুনজো ঝাঙ্গমু লামা ২০১৭ সালে ৩৯ ঘন্টা ৬ মিনিটের মধ্যে বেস ক্যাম্প থেকে গিয়েছিলেন শৃঙ্গে। এবার সেই রেকর্ড ভেঙেছেন হংকংয়ের মহিলা অভিযাত্রী সাং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *