INDIA-BANGLADESHSports World 

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে মৈত্রী র‌্যালি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ বন্ধুত্ব রক্ষায় শুরু হল সাইকেল র‌্যালি। ভারত-বাংলাদেশ বন্ধুত্ব বজায় রাখতে এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বসিরহাটে একটি সাইকেল র‌্যালি আয়োজন করা হয়েছিল। বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে এই আয়োজন করে। এই র‌্যালির উদ্বোধন করেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী।

উল্লেখ্য, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বসিরহাটের ঘোজাডাঙ্গার পানিতর সীমান্তে ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছিল। বিএসএফের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের আইজি অশ্বিনকুমার সিং, ডিআইজি দক্ষিণবঙ্গ সুরজিৎ সিং গুলেরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম মহিউদ্দিন খন্দকার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনীর বিজিবির প্রতিনিধিত্ব করেছিলেন। শঙ্কর রায়চৌধুরী এবিষয়ে জানান, ভারত-বাংলাদেশ মৈত্রী জিন্দাবাদ। এই মৈত্রী দিন দিন আরও বাড়বে। অন্যদিকে গোলাম মহিউদ্দিন খন্দকারের বক্তব্য, বাংলাদেশ জাতির জনক শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার যে বন্ধুত্বপূর্ণ সমাবেশ করেছে তাতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। সাইকেল র‌্যালিটি এই দিন দুপুর ১২ টার দিকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের পানিতর সীমান্ত থেকে শুরু হয়েছিল। আয়োজকদের মতে, বাংলায় শুরু হওয়া এই র‌্যালি ৬৭ দিনে ৪ হাজার ৫৭ কিলোমিটার পথ অতিক্রম করে। তা ১৭ মার্চ মিজোরামে সিলকোর সীমান্তে গিয়ে শেষ হবে।

Related posts

Leave a Comment