Makaut-10Education Others 

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলায় পাঠ্যবই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট সাইবার নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিষয়গুলি বাংলায় পড়াতে আগ্রহী। ম্যাকাউট সূত্রে জানা গিয়েছে, এই সব বিষয়ের পাঠ্যবই বাংলায় ছাপানোর বন্দোবস্ত করা হয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই বইগুলি লিখছেন। ইংরেজিতে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণও দেওয়া হবে। ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, পড়ুয়াদের সুবিধার কথা ভেবে ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের বই প্রকাশে উদ্যোগী হয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)।

Related posts

Leave a Comment