সংরক্ষণ নিয়ে সমাধানসূত্র খোঁজা

Biswo Bharati-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিশ্বভারতীর স্নাতক স্তরে পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের বিশেষ সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে বলে খবর। অন্যদিকে সংরক্ষণ বজায় রাখার পক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আধিকারিকরা। উল্লেখ করা যায়, এই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক ডেকেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাঠভবন ও শিক্ষাসত্রের অধ্যক্ষ, শিক্ষক ও তিন যুগ্ম কর্মসচিব-সহ আরও কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন। এক্ষেত্রে বৈঠকে সব দিক বজায় রেখে সমাধানসূত্র খোঁজার দিকেই নজর দেওয়া হয়েছে। আবার অভ্যন্তরীণ সংরক্ষণ তুলে দেওয়া হলে প্রবল বিরোধিতার মুখে পড়ার আশঙ্কাও তৈরি হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *