নিটের ফর্ম নিয়ে পরীক্ষার্থীদের উদ্বেগ

Neet Students-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিটের ফর্ম নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা। সূত্রের খবর, নিট ২০২১ সর্বভারতীয় স্তরে ডাক্তারিতে ভর্তির পরীক্ষা। রেজিস্ট্রেশন বা ফর্ম পূরণ প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় পরীক্ষার্থীদের উদ্বেগ বেড়েছে। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষার বিষয়ে খবর না দেওয়ায় সরব বহু পরীক্ষার্থী। সূত্রের আরও খবর, এনটিএ-র ওয়েবসাইটে জানানো হয়েছিল, আগামী ১ আগস্ট অনুষ্ঠেয় ওই প্রবেশিকা পরীক্ষার জন্য শীঘ্রই ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের একাংশ মনে করছেন, পরীক্ষা পিছোবে। বিজ্ঞপ্তি না প্রকাশ হওয়ায় নিশ্চিত হতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *