Makaut-8Others 

ম্যাকাউটের এবার ডিজিটাল লাইব্রেরি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট এবার ডিজিটাল লাইব্রেরি শুরু করছে। ম্যাকাউট সূত্রের খবর, অনলাইনে এই লাইব্রেরির উদ্বোধন করেছেন উপাচার্য সৈকত মৈত্র। বিনামূল্যে এখানে বই পড়ার সুযোগ পাবেন সকলে। এ বিষয়ে আরও জানা যায়, কীভাবে নিজের কাছে থাকা ফোনের মাধ্যমে বই পড়া যাবে তা হাতে-কলমে দেখিয়েছেন ম্যাকাউটের তথ্য-প্রযুক্তি সেলের প্রধান প্রীতিময় সান্যাল। ম্যাকাউট সূত্রে আরও জানানো হয়েছে, এই ডিজিটাল লাইব্রেরিতে প্রযুক্তি বিষয়ক বই ছাড়াও ইংরেজি ও বাংলা সাহিত্য, কম্পিউটার এবং বিভিন্ন গবেষণা সংক্রান্ত বই থাকবে।

Related posts

Leave a Comment