রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষক-শিক্ষিকা ‘সৈনিককে’ সম্মান জানাল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। করোনা আবহের দাপট বেড়ে চলার সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার নজির গড়েছেন। ওই সময় বাড়ির বাইরে যাওয়াও বারণ ছিল। স্কুল-কলেজও বন্ধ ছিল। বাড়িতে বসে পড়াশোনা করাও মুশকিল হচ্ছিল। পারিপার্শ্বিক পরিস্থিতি বা মানসিক অবস্থাও ঠিক ছিল না। ওই দুঃসময়ে গ্রাম-মফস্সলের পড়ুয়াদের সক্রিয় রাখতে বিশেষ প্রয়াস নিয়েছেন তাঁরা। করোনা-কালে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে পড়ুয়াদের সক্রিয় রাখা যায়, তার উদ্যোগ নিয়েছেন। স্কুল পড়ুয়াদের জন্য ‘স্কুল কানেক্ট’ প্রোগ্রাম ছিল ম্যাকাউটের।

