বিনিয়োগ টানতে ঐতিহ্যের দুর্গাপুজো

Durgapujo-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিনিয়োগ টানতে এবার বিশ্ব বাংলার মঞ্চেও থাকছে দুর্গাপুজো। উল্লেখ করা যায়, ইউনেস্কোর বিচারে কলকাতার দুর্গাপুজো আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এই উৎসব শুধু বাঙালির সংস্কৃতির অঙ্গ নয়, আর্থিক কর্মকাণ্ডেরও একটি বিষয়।

এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, লগ্নি টানার জন্য এবার এই দুটি দিকই দেশ-বিদেশের শিল্পমহলের সামনে তুলে ধরতে প্রত্যয়ী। অন্যদিকে বণিকসভা সিআইআইয়ের সভায় রাজ্যের শিল্প সচিব তথা রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এমডি বন্দনা যাদব জানিয়েছেন, এপ্রিল মাসে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (বিজিবিএস) কলকাতা ও বাংলার দুর্গোৎসবকে ‘শো-কেস’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন উদ্যোগ এবং সম্ভাবনার কথাও জানানো হয়েছে। (ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *