মাস্ক ও পিপিই তৈরিতে এখন স্ব-নির্ভর রাজ্য

Making of PPE

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে প্রতিরোধী মাস্ক ও পিপিই তৈরিতে স্ব-নির্ভর হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা-যুদ্ধের প্রস্তুতিতে রসদ তৈরিতে উদ্যোগী হয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তর (এমএসএমই)। জানা গিয়েছে, গত ৩ মাসে লক্ষ্যপূরণে সফল হয়েছে ওই দপ্তর। মাস্ক ও পিপিই তৈরিতে এখন স্ব-নির্ভর রাজ্য। আরও জানা গিয়েছে, রাজ্যবাসীর জন্য নতুন করে “থ্রি লেয়ার” বিশিষ্ট ৩ কোটি মাস্ক বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাস্কের “ক্যাচ ওয়ার্ড”ও তৈরি করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। জানা যায়, মাস্কে লেখা থাকবে “বাংলা আমার মা”। আবার নিচে ছোট হরফে লেখা থাকবে “পশ্চিমবঙ্গ সরকার”। নবান্ন সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে প্রতিরোধের সরঞ্জাম তৈরিতে কর্মসংস্থানের উপরও নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ এলাকার ১৫ থেকে ২০ হাজার প্রান্তিক মানুষ এক্ষেত্রে রোজগারের সুযোগ পাবেন। এক্ষেত্রে দাবি করা হয়েছে, লকডাউনের ৩ মাসে ১০০ দিনের কাজে ১১ কোটি ৫৩ লক্ষ কর্ম দিবস তৈরি হয়েছে। এবার মাস্ক তৈরির মাধ্যমে আরও প্রায় দেড় কোটি কর্ম দিবস তৈরি করাই এখন লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *