সৌমিক সেন পরিচালিত নতুন সিরিজে মল্লিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতায় শ্যুটিং করবেন মল্লিকা শেরাওয়াত। সূত্রের খবর, ওটিটির হাত ধরে কামব্যাক করছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী। ওই তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছেন মল্লিকা। সৌমিক সেন পরিচালিত নতুন সিরিজে তাঁকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায়। সূত্রের আরও খবর, ওই সিরিজের বেশির ভাগ অংশেরই শ্যুটিং হবে কলকাতায়। টলিউডেরও বেশ কয়েকজন অভিনেতা সিরিজে থাকবেন, এমনটাই জানা যায়। সৌমিক সেন কলকাতায় ফিরছেন। মল্লিকাও আসছেন শ্যুটিং করতে। উল্লেখ করা যায়, ‘মার্ডার’-খ্যাত বলিউডের এই অভিনেত্রীকে কয়েকটি আইটেম ডান্স বা অতিথি শিল্পীর ভূমিকায় ছাড়া বড় পর্দায় সেভাবে দেখা যায়নি। প্রসঙ্গত, বলিউডের এই নামি স্ক্রিপ্টরাইটার ইতিপূর্বে হিন্দিতে ‘গুলাব গ্যাং’ ও বাংলায় ‘মহালয়া’ পরিচালনা করেছেন।

