কলকাতা চলচ্চিত্র উৎসব ঘিরে ভিন্ন মেজাজ

26 kolkata flim festival

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নন্দনে জায়ান্ট স্ক্রিনের সামনে জমছে উৎসাহীদের ভিড়। ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে উৎসাহ। সবাই শীতের বিকেলে উৎসবের মেজাজে। নন্দন চত্বরের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। নন্দনে আসা সাধারণ মানুষ এই ঘটনার স্বাক্ষী। জায়গায় জায়গায় বিশালাকার স্ক্রিনের সামনে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। প্রত্যেকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখতে আগ্রহী।
সকাল থেকেই সাজ সাজ রব ছিল নন্দন চত্বরে। উৎসবটির মূল থিমের পাশাপাশি মাইকে করোনা সতর্কবাণীও শোনা যায়। এই কঠিন সময়ের মধ্যেও ‘দি শো মাস্ট গো অন’ উৎসব আয়োজন করার কথা বারবার মানুষকে মনে করিয়ে দিচ্ছে। অন্যদিকে শিশির মঞ্চ সংলগ্ন দেওয়ালে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন ছবির টাইটেল দিয়ে সাজানো হয়েছে। সব মিলিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভিন্ন আবহাওয়াতেও উৎসাহীদের ভিড় দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *