mamata and amit 4Others Politics 

নিষেধাজ্ঞার নিরব প্রতিবাদ মমতার -পাহাড়ের উন্নয়নে সওয়াল অমিতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে নিঃস্তব্ধ প্রতিবাদে তৃণমূল নেত্রী। অন্যদিকে দার্জিলিংয়ে পাহাড়ের উন্নয়নে সওয়াল অমিত শাহের। উল্লেখ করা যায়,এবারের নির্বাচনের পূর্বে পাহাড়ে বদলেছে রাজনৈতিক সমীকরণ। বিমল গুরুঙ্গ পাহাড়ে ফিরেই এবার তৃণমূলকে জেতাতে আসরে।

উল্লেখ্য,প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দার্জিলিংয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, “পাহাড়ের বর্তমান নষ্ট হয়ে গিয়েছে। তবে বিজেপি ভবিষ্যৎ নষ্ট করতে দেবে না। শিক্ষা থেকে পানীয় জল, কোনও কিছুতেই আর ভুগতে হবে না আমার গোর্খা ভাই-বোনদের।”

দার্জিলিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,”কেন্দ্রীয় সরকারে বিজেপি, এবার বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই গোর্খাদের আর কিছু নিয়ে ভাবতে হবে না। এতদিনের না মেটা সমস্ত সমস্যার সমাধান করা হবে। বিজেপির সঙ্গে গোর্খাদের সম্পর্ক অত্যন্ত পবিত্র। বিজেপি ক্ষমতায় আসা মাত্রই ১১ গোর্খা জনজাতিকে তফশিলি সম্প্রদায়ের তকমা দেওয়া হবে। গোর্খা ভাষাকে আমরা সরকারি ভাষার স্বীকৃতি দেব। এমনকী প্রসারভারতী, দূরদর্শনে নেপালি ভাষার অনুষ্ঠান সম্প্রচার করা হবে।”

Related posts

Leave a Comment