mamata and barasat campaingOthers Politics 

নিষেধাজ্ঞা উঠলেই বারাসত ও বিধাননগরে সভা মমতার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাত ৮টায় উঠে যাবে নিষেধাজ্ঞা। এরপরই জোড়া সভা তৃণমূল নেত্রীর। দলীয় সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ৪টি জনসভা করার কথা ছিল ৷ উল্লেখ করা যায়, রাত ৮টায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই দু’টি সভা করবেন তৃণমূল নেত্রী ৷ প্রথম সভাটি রয়েছে বারাসতে ৷ এরপর বিধাননগরে সভা করবেন তিনি ৷

উল্লেখ্য, ১২ এপ্রিল, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে,এই সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী ৷ রাত ৮টায় কমিশনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন তৃণমূলনেত্রী ৷

এরপর তিনি রাত ৯টায় বিধাননগরে সভা করবেন রাজারহাট- গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে ৷ ওই দুটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রয়েছেন সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, আজ তাঁর ৪ টি জনসভা করার কথা ছিল ৷ কৃষ্ণগঞ্জ ও কল্যাণীর সভা বাতিল করলেও বারাসত এবং বিধাননগরের সভা বাতিল করছেন না তৃণমূল নেত্রী।

Related posts

Leave a Comment