রেশন ব্যবস্থায় অসন্তোষ মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খাদ্য দপ্তরের আধিকারিকদের উপর রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলার পরও রেশনে বিনামূল্যে ১ মাসের চাল সবাই না-পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। নবান্ন সূত্রের খবর, বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বিষয়টি দেখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খাদ্য দপ্তরের সচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও খবর।

