Mamata Bandyopadhyay-9Others 

পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয় তা দেখতে হবে: মুখ্যমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে দীর্ঘ কয়েক মাস স্কুল-কলেজ বন্ধ। এই অবস্থায় কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে থেকে পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয়ে পড়ে সে দিকে বাড়তি নজর দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। খড়গপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, স্কুল-কলেজ বন্ধের অজুহাতে কন্যাশ্রী দ্বিতীয় প্রকল্পের আবেদন আপলোড না করাটা ভুল হচ্ছে। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, কন্যাশ্রী পাওয়ার জন্য কেউ মিথ্যা কথা বললে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার বিশ্বাস কেউ মিথ্যা বলবে না। পাশাপাশি তফশিলিদের শিক্ষাশ্রী পেতে যাতে অসুবিধা না হয় এবং রূপশ্রীর আবেদন যাতে আটকে না থাকে তা-ও জেলাশাসককে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সবুজসাথীর সাইকেল গত বছরের ২ লক্ষ ও এই অর্থবর্ষের জন্য ১০ লক্ষ বরাত দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment