২১ জুলাই শহীদ স্মরণে মমতার ভার্চুয়াল সভা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২১ জুলাই শহীদ স্মরণে মমতার ভার্চুয়াল সভা। এই সভার শুরুতেই তৃণমূল সুপ্রিম জানালেন, ধর্মতলায় সভা না করতে পেরে আমরা ব্যথিত। হৃদয়ে ব্যথা নিয়ে এই সভা করছি। আগামী বছর সবচেয়ে বড় সভা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে শেষ ২১ জুলাইয়ের সভায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা ও বঞ্চনার অভিযোগ তুলে তাঁর বক্তব্য, ‘মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে।
সবার মুখ বন্ধ করা হয়েছে। কেন্দ্র ক্ষমতায় রয়েছে বলে গায়ের জোর। বঞ্চনার বদলা নেবে বাংলা।’ পাশাপাশি দেশে ভয়ে অনেক কথা বলতে পারছেন না বলেও মন্তব্য করেছেন তিনি। তৃণমূলকে এত দুর্বল ভাববেন না বলেও এই ভার্চুয়াল সভায় তিনি জানান। অন্যদিকে, এই সভায় তৃণমূলনেত্রী বলেন, “৪৬ লক্ষ মানুষকে ‘কৃষক বন্ধু’ দিয়েছি। আম্ফান ঘূর্ণিঝড়ে বহু মানুষের ক্ষতি হয়েছে। মৃত্যুও হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন।” তৃণমূল থাকলে বিনামূল্যে রেশন এবং সারাজীবন বিনামূল্যে রেশন পাওয়ার কোথাও জানালেন তিনি।
বিজেপির সমালোচনা করে ওই সভায় তাঁর আরও মন্তব্য, “আমরা এনআরসি-র লড়াই ভুলিনি। বহিরাগতরা বাংলা চালাবে না।” বাংলার সরকারকে ভেঙে দেয়ার চক্রান্তের অভিযোগও তুললেন তৃণমূল সুপ্রিমো।
২১ জুলাই সভার ভিডিও দেখতে ক্লিক করুন: এখানে

