শীতকালে করোনা পরিস্থিতি আরও অবনতি হতে পারে সমীক্ষায় আশঙ্কা

AIIMS-Bhubaneswar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে উদ্বেগজনক গোটা বিশ্বে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্ষার পর শীতকালে পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে আইআইটি-এআইআইএমএস-এর সমীক্ষা। সূত্রের খবর, বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার ভিত্তিতে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে যৌথভাবে সমীক্ষা শুরু করেছে আইআইটি-ভুবনেশ্বর এবং এআইআইএমএস-ভুবনেশ্বর।

ওই সমীক্ষায় যোগ দেওয়া বিশেষজ্ঞদের অভিমত, শীতকালে অতিমারী আটকানো এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দেশের কাছে। কারণ সংক্রমণ আরও ভয়ানক আকার ধারণ করবে এমন আশঙ্কা। জানা গিয়েছে, ওই সমীক্ষাটিতে নেতৃত্ব দিয়েছেন আইআইটি-ভুবনেশ্বরের স্কুল অফ আর্থ, ওশন অ্যান্ড ক্ল্যাইম্যাটিক সায়েন্সেস –এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভি ভিনোজ।

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের ২৮টি রাজ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার হার, গতি-প্রকৃতি, পরিবেশ, আর্দ্রতা জলীয় বাষ্পের উপস্থিতি, সূর্যের বিকিরণ ও আলাদা তাপমাত্রায় সংক্রমণ ছড়ানোর হার কেমন হচ্ছে, ইত্যাদির উপর ভিত্তি করে এই সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে।এই সব ফ্যাক্টরগুলি ভাইরাস সংক্রমণে বিশেষ ভূমিকা নিচ্ছে বলে মনে করছেন গবেষকরা।

এক্ষেত্রে বলা হয়েছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বাড়লে সংক্রমণের হার কমছে ০.৯৯ শতাংশ। আবার বাতাসের আর্দ্রতা রোগ সংক্রমণ বাড়াতে সাহায্য করছে। বর্ষায় আর্দ্রতা বাড়তে থাকে। আর শীতকালে তাপমাত্রা কম থাকতে বাধ্য। এই দুটি ফ্যাক্টরই সংক্রমণের পক্ষে অনুকূল। আগামী দিনগুলোর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *