৫৮৪৬ কনস্টেবল নিচ্ছে দিল্লি পুলিশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কনস্টেবল এক্সিকিউটিভ পদে মোট ৫৮৪৬ জন তরুণ-তরুণীকে নিচ্ছে দিল্লি পুলিশে। নিয়োগ হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে। নীচের মতো যোগ্যতার ভারতীয় মহিলা ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।
কনস্টেবল (এক্সিকিউটিভ) (পুরুষ): মোট শূন্যপদ ৩৯০২টি। এরমধ্যে (ওপেন) শূন্যপদ: ৩৪৩৩টি (অসং ১৬৮১, তঃজাঃ ৫৯০, তঃউঃজাঃ ১৫৭, ওবিসি ৬৬২, আর্থিকভাবে দুর্বল ৩৪৩)। কনস্টেবল (এক্সি:) (পুরুষ): শূন্যপদ (ব্যাকলগ তঃজাঃ ১৯ এবং তঃউঃজাঃ ১৫-সহ) ২২৬টি (অসং ৯৫, তঃজাঃ ৫২, তঃউঃজাঃ ২৪, ওবিসি ৩৭, আর্থিকভাবে দুর্বল ১৯)। কনস্টেবল (এক্সি:) পুরুষ প্রাক্তন সমরকর্মী (কম্যান্ডো): শূন্যপদ (ব্যাকলগ তঃজাঃ ৩৪ এবং তঃউঃজাঃ ১৯-সহ) ২৪৩টি (অসং ৯৩, তঃজাঃ ৬৭, তঃউঃজাঃ ২৭, ওবিসি ৩৭, আর্থিকভাবে দুর্বল ১৯)।
কনস্টেবল (এক্সি:) (মহিলা): শূন্যপদ ১৯৪৪টি (অসং ৯৩৩, তঃজাঃ ৩২৮, তঃউঃজাঃ ৯৪, ওবিসি ৩৮৭, আর্থিকভাবে দুর্বল ২০২)।
স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন। কম্পিউটার বেসড পরীক্ষা হবে ২৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং -এর মাধ্যমে অথবা অফলাইনে এসবিআই চালানের মাধ্যমে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তরিখ ৯ সেপ্টেম্বর। অফলাইনে ফি পেমেন্টের জন্য চালানের প্রিন্ট নিতে পারবেন ১১ সেপ্টেম্বর পর্যন্ত। চালানের মাধ্যমে ব্যঙ্কে ফি জমা দিতে পারবেন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
দরখাস্ত করবেন অনলাইনে ৭ সেপ্টেম্বরের মধ্যে। আপডেট পেতে নিয়মিত নজর রাখবেন দিল্লি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.delhipolice.nic.in/index.html)।

