বাংলার আমে ফের রাজধানীতে উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবছর আম উৎসব হবে বলে জানানো হয়েছে। করোনা আবহে গত বছর এই উৎসব বন্ধ থাকে। এবার ফের রাজধানীতে বাংলার আম জায়গা করে নিতে চলেছে। সূত্রের খবর, এ বছর আমের বিক্রি-বাট্টা চলেছে দিল্লির হেলি রোডের বঙ্গ ভবনের এগ্রি মার্কেটিং কাউন্টারে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, তবে করোনা পরিস্থিতির জেরে এবার আম বিক্রেতাদের সংখ্যা অনেক কম। সূত্রের আরও খবর, মালদহ থেকে হিমসাগর, ল্যাংড়া ও গোলাপখাস নিয়ে দিল্লিতে এসেছেন বেশ কিছু আম ব্যবসায়ীরা। এক্ষেত্রে আরও জানা যায়, আম উৎসব চলবে এক সপ্তাহব্যাপী। উল্লেখ করা যায়, পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারের দফতরের উদ্যোগে ২০১৩ সাল থেকে প্রতিবছর দিল্লিতে এই আম উৎসব হয়ে আসছে।

