ভরা কোটালে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ নবান্নের

River Side-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভরা কোটালে জোর প্রস্তুতির নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, আগামী ২৬ জুন ভরা কোটাল নিয়ে জেলা প্রশাসনগুলিকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে জেলা প্রশাসনগুলিকে সরকারিভাবে জানানো হয়, আজ থেকেই লাল সতর্কতা জারি হয়েছে। সর্বক্ষণ কন্ট্রোলরুম ও নজরদারি চালাতে নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে প্রয়োজন হলে বিপজ্জনক এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ১৯ দিনে এক বছরের বর্ষা হয়ে গিয়েছে। আগামী ২৬ তারিখ ভরা কোটালের কারণে সাগরে ৬ মিলিমিটার জলস্তর বাড়ার সম্ভাবনা। এক্ষেত্রে প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *