ইশতেহার প্রকাশ করল কংগ্রেস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রদেশ কংগ্রেস ভবনে ৮ দফা দাবি নিয়ে ইশতেহার প্রকাশ করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী এই ইশতেহার প্রকাশ করলেন। এই ইস্তেহারে বলা হয়েছে, রাজ্যের মানুষের বিশেষ করে মহিলাদের নিরাপত্তা এবং রাজ্যে আইনের শাসন থাকবে। নির্বাচনী ইশতেহারে আরও বলা হয়েছে, সামাজিক সুরক্ষার পাশাপাশি শিল্প, শিক্ষা, জল এবং পরিবেশের সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে।

