আবারও বড় পর্দায় শিল্পা

Shilpa shetty

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রায় ১৩ বছর পর বড়পর্দায় ফের দেখা যাবে শিল্পা শেট্টি কুন্দ্রাকে। সূত্রের খবর, ২ টি ছবি নিয়ে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন শিল্পা। জানা গিয়েছে, শিল্পা শেট্টি পরেশ রাওয়ালের সঙ্গে ‘হাঙ্গামা ২’ এবং অভিমুন্য দাসানির সঙ্গে ‘নিকম্মা’ ছবিতে অভিনয় করছেন। সূত্রের আরও খবর, দু’টি ছবিরই শুটিং শুরু হয়েছে। এই মুহূর্তে অভিনেত্রী ছবির প্রচার শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। উল্লেখ করা যায়, একসময় শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ হিট ছবি দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয় জীবন। সেই ছবিতে কিং খান তাঁকে বিভিন্ন দিক দিয়ে সহায়তা করেন বলে স্বীকার করেছেন শিল্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *