মহিলা সিঙ্গলসের খেতাব জয়ী ওকুহারা

Nozomi Okuhara

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের চ্যাম্পিয়ন ওকুহারা। গতবারের চ্যাম্পিয়ন ও ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলসের খেতাব জয়ী হলেন মালয়েশিয়ার লি জি জিয়া। অন্যদিকে মহিলা সিঙ্গলসের খেতাব জয়ী হলেন জাপানের নজোমি ওকুহারা। তিনি তাইল্যান্ডের পোর্নপাউয়ি চোচুয়োংকে পরাজিত করে ধরে রাখলেন এই খেতাব। সূত্রের খবর, পুরুষ সিঙ্গলস ফাইনালে লি জয়ী হলেন ৩০-২৯, ২০-২২ ও ২১-৯ ফলাফলে।

ম্যাচের পর তিনি জানিয়েছেন, আমার কাছে পাল্টা লড়াই করা ছাড়া বিকল্প কিছু ছিল না। অ্যাক্সেলসেন প্রতিপক্ষ হিসেবে ভয়ঙ্কর। তবে আমি হাল ছাড়ব না, এমন মনোভাব নিয়েই পুরো ম্যাচ খেলেছি। প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করে অ্যাক্সেলসেনও জানিয়েছেন, রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। প্রথম গেমে যে লড়াই হয়েছিল, তাতে আমার অর্ধেক শক্তিক্ষয় হয়ে যায়। লি কোনও সুযোগ দেয়নি। মহিলা সিঙ্গলস ফাইনালে ওকুহারা জয়ী হয়েছেন সহজেই। ম্যাচের ফলাফল ২১-১২ ও ২১-১৬। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আবারও চ্যাম্পিয়ন হয়ে দারুণ আনন্দ পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *