ইস্তাহার প্রকাশ আপাতত স্থগিত-হাসপাতালে পর্যবেক্ষণে তৃণমূল নেত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রীর পায়ে প্লাস্টার হল। ইস্তাহার প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। আপাতত তৃণমূল ইস্তাহার প্রকাশ স্থগিত রাখছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ শিবরাত্রির দিন কালিঘাট থেকে নিজে হাতেই ইস্তাহার প্রকাশ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিরুলিয়ায় চোট পাওয়ার পর সেই পরিকল্পনা আপাতত স্থগিত । এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে,গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দাখিল করেন। রেওয়াপাড়ার ভাড়া বাড়ি থেকে হলদিয়ায় যান। এরপর ফিরেও আসেন নন্দীগ্রাম। কলকাতা ফেরার সিদ্ধান্ত থাকলেও সেই সিদ্ধান্ত বদল করেন । বিরুলিয়া অঞ্চলে দুর্ঘটনা ঘটে।
পরবর্তীতে গ্রিন করিডোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। চোট রয়েছে অন্যান্য জায়গায়। এখনও ট্রমায় রয়েছেন বলে খবর । এই অবস্থায় প্রায় ৪৮ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকদের বোর্ড।

