মাও জে দং-এর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে মাও জে দং প্রয়াত হয়েছিলেন। ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সমগ্র বিশ্বে তাঁর জনপ্রিয়তা ছিল। চিনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ১৯৪৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ওই পদে আসীন ছিলেন। তাঁর বামপন্থী তত্ত্ব আজও প্রাসঙ্গিক। তাঁর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা।

