Pujo-1Others 

পুজোর প্রস্তুতিতে আগাম নজরদারি প্রশাসনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এখন থেকে পুজোর প্রস্তুতিতে নজরদারি। উৎসব শুরু হতে আর স্বল্প কাল বাকি রয়েছে। রাজ্য সরকার পুজো নিয়ে উদ্যোক্তাদের প্রস্তুতির উপরে জেলা প্রশাসনগুলিকে নজর রাখতে হবে বলে জানিয়ে দিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, জেলা প্রশাসনগুলির সঙ্গে ভিডিও বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ বিষয়ে জানিয়েছেন, করোনা-বিধি যাতে সম্পূর্ণ মেনে চলা হয়, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরও বলা হয়েছে, পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে গোটা বিষয়টির উপরে সতর্ক নজর রাখতে হবে সব জেলা প্রশাসনকে। উল্লেখ করা যায়, করোনা আবহের তৃতীয় ঢেউ আশার শঙ্কায় রয়েছেন দেশের মানুষ। এই আবহে আগামী মাসে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম।

Related posts

Leave a Comment