আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে ৯ নম্বরে যশপ্রীত বুমরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাঙ্কিং তালিকায় উত্তরণ ঘটল যশপ্রীত বুমরার। ওভাল টেস্টে দুরন্ত বোলিং করার পর এই স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকা প্রকাশ করার পর দেখা গিয়েছে, ৯ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি পেসার। তাঁর রেটিং পয়েন্ট ৭৭১। অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় ৫ নম্বরে রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৮১৩। ৬ নম্বরে অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৩।

