বক্সিংয়ের নক্ষত্র হ্যাগলার প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিডলওয়েট বক্সিংয়ের নক্ষত্র মার্ভিন হ্যাগলারের (৬৬) জীবনাবসান। উল্লেখ করা যায়, ১৯৮০ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মিডলওয়েট বক্সিংয়ে তাঁর সুনাম ছিল। নিউ হ্যাম্পশায়ারে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ফেসবুকে তাঁর স্ত্রী জানিয়েছেন, দুঃখের সঙ্গে এটা জানাতে হচ্ছে, আমার স্বামী মার্ভিনের জীবনাবসান হয়েছে।

