MBBS Students-1Education Others 

ডাক্তারি পড়ার আসনে সংরক্ষণের নতুন সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডাক্তারি পড়ার আসনে বড়সড় সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেন্দ্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে, ডাক্তারি পড়ার সর্বভারতীয় পরীক্ষায় ‘অল ইন্ডিয়া কোটা’ রয়েছে, তাতে ওবিসিদের জন্য ২৭ শতাংশ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একাংশ। অন্যদিকে চালু করা এই সংরক্ষণের ফলে চিকিৎসার মান নেমে যাওয়ার আশঙ্কাও দেখছেন অনেকে। উল্লেখ করা যায়, ১৯৮৬ সালে সুপ্রিমকোর্টের নির্দেশে মোতাবেক ডাক্তারি পড়ুয়াদের জন্য ‘অল ইন্ডিয়া কোটা’ স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। ওই ব্যবস্থায় নম্বরের ভিত্তিতে এক রাজ্যের পড়ুয়া চাইলে অন্য রাজ্যের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেন। সূত্রের আরও খবর, এআইকিউ স্কিমের অধীনে রয়েছে গোটা দেশের স্নাতক স্তরের ১৫ শতাংশ আসন ও স্নাতকোত্তর স্তরের ৫০ শতাংশ আসন।

Related posts

Leave a Comment