RaghunathpurAccident Others 

রঘুনাথপুরে মাংসের দোকান হঠাৎ ভেঙ্গে পড়ায় আহত ৫ জন

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামার ব্রাহ্মণপাড়ার খাসির মাংসের দোকান হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হন ৫ জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টা নাগাদ। চেলিয়ামার ব্রাহ্মণপাড়ায় এই খাসির মাংসের দোকানে মাংস কেনার জন্য সাতসকালে লাইন দেয় গ্রাহকরা। কিন্তু ওই মাংসের দোকানটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায়, চাপা পড়ল দুই ক্রেতাসহ দোকানের ৩ কর্মচারী।

স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তিদের নাম সুবল দত্ত, রামপ্রসাদ দাস, বাগাল ধীবর, চন্দন সিনহা, বসন বাউরি। এই ৫ জানই রঘুনাথপুরের চেলিয়ামার বাসিন্দা।
স্থানীয় লোকজন আহত পাঁচজনকে তড়িঘড়ি উদ্ধার করে বান্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪ জন। পরে তাঁদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। চিকিৎসাধীন আহতদের দেখা করতে আসেন বিধায়ক উমাপদ বাউরী। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা লিপিকা বন্দ্যোপাধ্যায় এবং রঘুনাথপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Related posts

Leave a Comment