কলকাতায় সাইকেল লেনের ভাবনা
আমার বাংলা অনলাইন ডেস্কঃ কলকাতায় ৬০টি রাস্তা সাইকেল লেনের জন্য অনুমোদন পেতে পারে।তৈরি হচ্ছে তার নকশা।জানা গিয়েছে, এই সাইকেল লেন ফুটপাথ কেটে তৈরি হতে পারে। এর নকশা তৈরিতে খরচ হচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকার মতো।উল্লেখ্য, আনলক ওয়ানের পরেই কলকাতার রাস্তায় দেখা যাচ্ছে সাইকেলের আনাগোনা।ভিড়ও বেড়েছে সাইকেলের। সাইকেল লেনের জন্য কেএমডিএ নকশা তৈরি করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে।কবে ও কীভাবে কলকাতায় সাইকেল লেন হতে পারে তাঁর সমীক্ষা শেষ হতে ৫ মাস সময় লাগবে বলে জানা যায়।উল্লেখ্য, পরিবেশপ্রেমীরা বহুদিন আগে থেকেই সাইকেল লেনের দাবি করে আসছিলেন।তাছাড়া পৃথিবীর অন্যতম দূষিত শহরের তকমা লেগে রয়েছে কলকাতার গায়ে।মেয়র ফিরাদ হাকিম কেএমডিএ-র কর্তাব্যক্তিদের সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন।কেএমসি ও কেএমডিএ মিলিতভাবে কাজ করবে বলে জানা গিয়েছে।

