মক্কায় তীর্থযাত্রীদের প্রবেশাধিকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মক্কায় তীর্থযাত্রীদের জন্য এবার করোনা প্রতিষেধক নেওয়া ব্যক্তিরাই অগ্রাধিকার পাবেন। উল্লেখ করা যায়, এ বছর পবিত্র রমজান মাসের শুরুতে মক্কায় শুধুমাত্র এই সব তীর্থযাত্রীরাই প্রবেশাধিকার পাবেন। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভ্যাকসিনের দুটি ডোজ বা সফরের কমপক্ষে ১৪ দিন আগে অন্তত একটা ডোজ নিতে হবে তীর্থযাত্রীদের। এক্ষেত্রে যাঁরা সংক্রমণ থেকে সেরে উঠেছেন, যেতে পারবেন তাঁরাও। এ বিষয়ে আরও জানা যায়, মদিনা শহরে প্রবেশের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকবে। জানা গিয়েছে, এপ্রিলের শেষ থেকে চালু হতে পারে নিয়মটি।

