নাসার পাঠানো মিনি-হেলিকপ্টার ইনজেনুইটি

Ingenuity-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিরাপদেই প্রথম রাত মঙ্গলযানের। সূত্রের খবর, মঙ্গলগ্রহে প্রথম রাতটা নিরাপদেই কেটে গেল নাসার পাঠানো মিনি-হেলিকপ্টার ইনজেনুইটি-এর। উল্লেখ করা যায়, নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্সের থেকে আলাদা হয়ে মঙ্গলের মাটি স্পর্শ করেছিল ‘পালকের মতো হালকা’ ইনজেনুইটি। সূত্রের আরও খবর, মঙ্গলপৃষ্ঠের তাপমাত্রা মাঝে মধ্যে মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে থাকে। ঠান্ডায় শীতল স্থানে নিজস্ব সোলার হিটার চালিয়ে সমস্ত যন্ত্রপাতিকে সচল রেখে আপাতত সফল এই ছোট্ট যানটি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এবার মঙ্গলের তথ্য সংগ্রহের কাজ করবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *