ত্রিপুরা থেকে শিক্ষা নেওয়ার আর্জি মানিক সরকারের

falakata and manik sarkar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “বিজেপিকে জেতালে কী হয়, ত্রিপুরাকে দেখে শিখুন” করজোড়ে এমনই আর্জি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তাঁর মন্তব্য,”ত্রিপুরা থেকে শিক্ষা নিন। বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গড়তে দেবেন না।” আলিপুরদুয়ারের ফালাকাটায় সংযুক্ত মোর্চার প্রার্থী ক্ষিতিশ রায়ের সমর্থনে জনসভায় উপস্থিত হন মানিক সরকার। ওই সভায় তিনি রাজ্যের মানুষের উদ্দেশে মন্তব্য করেছেন, “পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। সেই হাওয়ায় গা মিলিয়ে যদি বিজেপিকে ভোট দেন তাহলেই কিন্তু সর্বনাশ”।

বাংলার নির্বাচনে রাজ্যে এসে বাম-শিবিরের মনোবল চাঙ্গা করতে রীতিমতো ভোকাল টনিক দিয়ে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী । পাশাপাশি বিজেপিকে ভোট দিলে কী হয়, তা বাংলার মানুষকে ত্রিপুরা থেকে শিক্ষা নিতেও বারবার অনুরোধ করছেন তিনি। এমনকী বাজেট থেকে কৃষিআইন সহ সব ইস্যু নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন এই সিপিএম নেতা।

ফালাকাটায় তাঁর মন্তব্য, “পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। সেই হাওয়ায় গা মিলিয়ে যদি বিজেপিকে ভোট দেন তাহলেই কিন্তু সর্বনাশ। বিজেপিকে ভোট দিলে কী হয়, ত্রিপুরার মানুষ এখন হাড়ে-হাড়ে তা টের পাচ্ছেন।” আবার বিজেপির ‘সোনার বাংলা’ প্রতিশ্রুতিকেও কটাক্ষ করেছেন তিনি।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *