প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামস প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মারণ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল আরও এক রাজনীতিবিদের। প্রয়াত হলেন নলহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামস(৫৪)। উল্লেখ করা যায়,২০১৬ সালে নলহাটি কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন তিনি। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। এবার ওই কেন্দ্রে নির্দল হিসেবে লড়েছিলেন। জয় পাননি। বিধানসভা নির্বাচন মিটতেই মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারালেন এই নেতা।

