“যশ” বিপর্যয় মোকাবিলায় আপৎকালীন ব্যবস্থা রেলের

eastern rail and train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ঘূর্ণিঝড় “যশ” নিয়ে সতর্ক রেলও।একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলায়। পূর্ব রেল সূত্রের খবর, আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারশেড বা স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেন বাঁধা থাকবে চেন দিয়ে। লকডাউনের জেরে আপাতত বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। কেবলমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করছে। বেশিরভাগ ট্রেন কারশেডে এবং বড় স্টেশন বা জংশন স্টেশনে রাখা হয়েছে।সব ট্রেন বাঁধা থাকবে চেন দিয়ে। আবার একাধিক রেল হাসপাতালগুলিতে সমস্ত ব্যবস্থা মজুত রাখতে নির্দেশ দিয়েছে রেল।

রেল সূত্রের আরও খবর,কোভিড ওয়ার্ডগুলিতে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখতে বলা হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের । এছাড়া জলের ব্যবস্থা,পাম্প, রেফ্রিজারেটর ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সহ সব কিছুই ঠিকঠাক রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে বৈঠক করেছে রেল। বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে হাওড়া, শিয়ালদহ ও খড়গপুর ডিভিশনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *