নবরূপে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গুজরাটবাসীর স্বপ্নপূরণ ৷ বদলে গেল মোতেরা ৷ আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম বা মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পর এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ৷ একেবারে নব রূপে আগামী ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়া-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
মোতেরায় হবে দিন-রাতের গোলাপি বলের টেস্ট ৷ মেলবোর্নের পর মোতেরাই এখন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে ৷ মেলবোর্নে ৯২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন ৷ মোতেরার দর্শক আসন সংখ্যা ১ লক্ষ ১০ হাজার বলে জানা যায়।

