গুপ্তিপাড়ায় লুকিয়ে গুপো সন্দেশ

Gupo Sweet

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গুপ্তিপাড়ায় লুকিয়ে রয়েছে গুপ্তধন। এখানে গুপ্তধন হল গুপ্তিপাড়ার গুপো সন্দেশ। হাওড়া-কাটোয়া লাইনে অবস্থিত এটি বাংলার প্রথম ব্র্যান্ডেড সন্দেশ হিসেবে পরিচিত। স্বাদ ও গন্ধের জন্যই গোটা বঙ্গদেশে এর নাম ছড়িয়ে পড়েছে। স্থানীয় ভাবে জানা যায়, হুগলি জেলায় এই কবিয়াল ভোলা ময়রা জন্মগ্রহণ করেন। তবে তাঁর হাতেও তৈরি হয়নি এই বিখ্যাত সন্দেশের। অবশ্য কার হাতে এই সন্দেশের জন্ম তা আজও অজানা। স্থানীয় সূত্রের খবর, প্রায় ১৫০ বছর আগে এই সন্দেশের জন্ম। গুপ্তিপাড়া থেকেই এই মাখা সন্দেশের সূচনা। আর সেই মাখা সন্দেশ দিয়েই বানানো হয় গুপো সন্দেশ।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রথমে বিশাল কড়াইয়ের মধ্যে ছানা ও চিনির মিশ্রণ একসঙ্গে পাক দেওয়া হয়। এরপর ময়রারা তা বড়ো কাপড়ে ভরে সমস্ত জল বের করেন। প্রথমপর্বে তা মাখা সন্দেশ তৈরি করা হয়। পরে হাতে পাক দিয়ে বিশেষ আকৃতিতে তৈরি হয় গুপোর। পাশাপশি দু’টি সন্দেশ একসঙ্গে জুড়ে তৈরি হয় বলে এর আর এক নাম জোড়া সন্দেশ। আবার শীতকালে চিনির বদলে নলেন গুড় দিয়ে তৈরি হয় এই সন্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *