ঝুঁকির মুখোমুখি এশিয়ার বহু শহর

Mumbai City-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঝুঁকির মুখে দাঁড়িয়ে এশিয়া। সূত্রের খবর, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ১০০টি শহর ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে। এক্ষেত্রে বলা হয়েছে, তার ৯৯টিই হল এশিয়ার মধ্যে অবস্থিত। এক সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। সূত্রের আরও খবর, ঝুঁকির তালিকায় থাকা শহরগুলির বেশির ভাগ চিন ও ভারতে অবস্থিত। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ভারতের মধ্যে রয়েছে- দিল্লি, মুম্বই, লক্ষ্ণৌ, আগরা ও চেন্নাইয়ের মতো শহর। এই তালিকার শীর্ষে হয়েছে জাকার্তা। ভবিষ্যতে এই সব শহর জলের তলায় তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *