পুরসভার সবরকম পরিষেবা পুজোয় সচল থাকবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুজোর সময়ে পুর পরিষেবা সচল রাখার জন্য বাতিল হয়েছে পুরসভার জরুরি বিভাগের শীর্ষ আধিকারিকদের ছুটি। সূত্রের খবর, কেন্দ্রীয় পুর ভবনে পুজোর পরিষেবা সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, প্রতিবছরই পুরসভার সবরকম পরিষেবা পুজোয় সচল থাকে। এ বছর করোনা পরিস্থিতির কারণে চাপ আরও বেড়ে গিয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে উৎসবের দিনেও করোনা পরীক্ষা ও জীবাণুমুক্ত করার কাজ স্বাভাবিক নিয়মেই চলবে। ২৪ ঘন্টাই খুলে রাখা হবে পুরসভার কন্ট্রোল রুম।

