মহিলাদের ক্রিকেট লিগে অভিনন্দন বার্তা সচিনের

Sachin Tendulkar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সচিনের শুভেচ্ছা বার্তা। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনার ১৯ রাষ্ট্রীয় রাইফেল উত্তরাঞ্চলীয় কম্যান্ডের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে মহিলাদের ক্রিকেট লিগ। এক্ষেত্রে আরও জানা যায়, ৪টি দলের প্রায় ৭০ জন মহিলা ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সেই উদ্যোগের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এক ভিডিও বার্তায় তাঁর বক্তব্য, ভারতীয় সেনার ১৯ রাষ্ট্রীয় রাইফেলকে জানাই অনেক অভিনন্দন। যেসব মহিলা ক্রিকেটার নিজস্ব দক্ষতা এখানে প্রমাণ করেছেন, তাঁদের সকলকে জানাই অভিনন্দন। এটা এমনই এক খেলা যেখানে লিঙ্গ বিভাজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *