Victoria MemorialOthers 

নির্দেশিকা মেনে মিউজিয়ামগুলি খোলার সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উৎসবের মরশুম। সে কথা ভাবনায় রেখে আগামীকাল মঙ্গলবার খুলে দেওয়া হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর ও বিড়লা মিউজিয়াম। সূত্রের খবর, কাউন্টারের পাশাপাশি টিকিট পাওয়া যাবে অনলাইনেও। এক নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট আচরণবিধি প্রকাশ করে মিউজিয়ামগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এক্ষেত্রে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট সময়ে ৫০০ জন এবং হলে ২০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার সায়েন্স সিটি খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। প্রথমার্ধে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত ৫০০ জন ও দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত পরবর্তী সময়ে ৫০০ জনকে প্রবেশ করতে দেওয়া হবে। পাশাপাশি জাদুঘরের গ্যালারিতে একটি নির্দিষ্ট সময়ে সর্বাধিক ২৫ জন প্রবেশ করতে পারবেন। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মেনে চলতে হবে দূরত্ব-বিধিও।

Related posts

Leave a Comment