nepoli and maradonaOthers Sports 

নেপোলির বিশেষ শ্রদ্ধা দিয়েগো মারাদোনাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মারাদোনাকে শ্রদ্ধা নেপোলির। স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে দিয়েগোর নামে। ১৯২৬ সালে পথ চলা শুরু হয়েছিল নেপোলির। ১৯৬২ সালে প্রথম ট্রফি পেয়েছিল নেপোলি।
কোপা ইতালিয়া ছিল প্রথম ট্রফি। এরপর ১৯৮৪ সালের ৫ জুলাই নেপোলিতে আসে দিয়েগো আর্মান্দো মারাদোনা। ইতালির এই ক্লাব এরপর ইতিহাস রচনা করে। নেপোলিকে মারাদোনা তুলে এনেছিলেন বিশ্ব ফুটবলের মানচিত্রে। ১৯৮৬,১৯৮৭ ও ১৯৮৯-১৯৯০ মরশুমে তাঁর বা পায়ের জাদুতে এল সিরি-এ। ১৯৮৯ সালে নেপোলির ঘরে এসেছিল উয়েফা কাপ। মারাদোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্টাডিও সান পাওলোর নতুন নাম রাখা হল স্টাডিও দিয়েগো আর্মান্দো মারাদোনা। প্রসঙ্গত,২৫ নভেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে প্রয়াত হন মারাদোনা।

Related posts

Leave a Comment