হরিয়ানা বিদ্যুৎ বিভাগে ১১২ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

HVPNL_haryana_slider1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ১১২ জনকে নিচ্ছে হরিয়ানা পাওয়ার ইউটিলিটিতে। এগুলি হল- হরিয়ানা বিদ্যুৎ প্রসারণ নিগম লিমিটেড (HVPNL), হরিয়ানা পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড (HPGCL), উত্তর হরিয়ানা বিজলি বিতরণ নিগাম লিমিটেড (UHBVNL) এবং দক্ষিণ হরিয়ানা বিজলি বিতরণ নিগম লিমিটেডে (DHBVNL)। নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল ডিসিপ্লিনে। প্রার্থীকে ২০১৯ অথবা ২০২০ সালের গেট পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন। এক্ষেত্রে অসংরক্ষিত পদের বিবরণ দেওয়া হল।

ইলেক্ট্রিকালে শূন্যপদ ৯৫টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বি ই ডিগ্রিধারী হতে হবে অথবা ওই শতাংশ নম্বর সহ এম ই ডিগ্রিধারীরা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারেন।

মেকানিক্যালে শূন্যপদ ৭টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই ডিগ্রিধারী হতে হবে অথবা ওই শতাংশ নম্বর সহ এম ই ডিগ্রিধারীরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারেন।

সিভিলে শূন্যপদ ১০টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই ডিগ্রিধারী হতে হবে অথবা ওই শতাংশ নম্বর সহ এম ই ডিগ্রিধারীরা সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারেন।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ৮-১-২০২১ তারিখের হিসেবে ২০ থেকে ৪২ বছরের মধ্যে। মূল মাইনে ৫৩,১০০ – ১,৬৭,৮০০ টাকা।

প্রার্থীবাছাই হবে গেট পরীক্ষায় পাওয়া নম্বর ও সোসিও-ইকোনোমি এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। গেট পরীক্ষার জন্য থাকবে ৮০ নম্বর ও সোসিও-ইকোনোমির জন্য থাকবে ২০ নম্বর। সবশেষে হবে নথিপত্র যাচাই। তখন যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে www.hvpn.org.in বা www.hpgcl.org.in বা www.uhbvn.org.in বা www.dhbvn.org.in ওয়েবসাইটের মাধ্যমে আগামী বছরের ৮ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ (মহিলাদের ক্ষেত্রে ১২৫) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: Rectt./HPUs/GATE-2019/ 2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটগুলিতে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *